সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য। মানবতার কল্যাণও সব ধর্মের অন্যতম শিক্ষা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি পালনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখা সবার দায়িত্ব।
তিনি বলেন, হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গার আগমন ঘটে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করছেন। এটি দেশের আবহমান ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
তিনি আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করেন।
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে
দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Keep Reading
Add A Comment

