জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় স্বার্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন।
বুধবার প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চার দিনের সফরে প্রধানমন্ত্রী ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১ দেশের শীর্ষ নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। প্রতিনিধিদলের সদস্যরা প্রায় ৫০টি বৈঠকে অংশ নেন। সব মিলিয়ে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক হয়েছে।
মাহ্দী আমিন বলেন, জাতিসংঘে ভাষণে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক সরকারের নীতি, স্বচ্ছতা ও জবাবদিহি এবং অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠনে ‘৩ আর’—রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও তুলে ধরা হয়।
রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান, ভারত? (সংশোধনযোগ্য)সহ বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টসহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।
এদিকে ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগ প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে কোনো চাকরি দেওয়া হয়নি। জাতিসংঘের নিজস্ব নিয়ম ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় তিনি সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে পি-৩ পদে নিয়োগ পেয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব হাসান শিপলু, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক উপস্থিত ছিলেন।
‘

