একা হাতে নদী পরিষ্কার করে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের তরুণ সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি ‘বিট্টু তাবাহি’ নামে পরিচিত। তার পরিবেশ রক্ষার এই উদ্যোগ নজর কেড়েছে নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশ সংস্থা দ্য ওশান ক্লিনআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বোয়ান স্লাটের। তিনি বিট্টুকে নিজের প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আবর্জনা, প্লাস্টিক, কাদা ও শেওলায় ভরে গিয়ে মধ্যপ্রদেশের আজনার নদীর একটি অংশ প্রায় বন্ধ হয়ে পড়েছিল। দুর্গন্ধে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা।
সরকারি উদ্যোগের অপেক্ষা না করে ২০২৬ সালের ২৬ জানুয়ারি নিজেই নদী পরিষ্কারের কাজে নামেন প্রায় ২০ বছর বয়সী বিট্টু। শুরুতে কয়েকজন বন্ধু সহযোগিতা করলেও পরে প্রায় একাই কাজ চালিয়ে যান তিনি।
পর্যাপ্ত নিরাপত্তাসামগ্রী না থাকা এবং সাঁতার না জানার পরও দিনের পর দিন নদীতে নেমে প্লাস্টিক ও নানা বর্জ্য পরিষ্কার করেন এই তরুণ। বর্তমানে তিনি স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।
Keep Reading
Add A Comment

