Author: অনলাইন ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লেখান তিনি। সেখানে আইরিশের প্রতিচ্ছবি, আঙ্গুলের ছাপসহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তার এনআইডি পেতে ‘সর্বোচ্চ একদিন লাগবে’ বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর। বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফে…
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর গত ৬ মাসেরও বেশি সময় ধরে লাগাতার নিম্নমুখী ভারত-মার্কিন সম্পর্ক। অপারেশন সিঁদুরের পর তো খোলাখুলিভাবে পাকিস্তানকে বগলদাবা করেছে আমেরিকা। ভারতের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বাড়ানো ও পাকিস্তান ঘনিষ্ঠতার যে নীতি ট্রাম্প নিয়েছে তা সমালোচিত হয়েছে আমেরিকার অন্দরেও। এহেন ডামাডোলের মাঝেই ট্রাম্পের ভূমিকা নিয়ে সরব হলেন আমেরিকার আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞ প্রোফেসর ফ্রান্সিস ফুকুয়ামা। তাঁর দাবি, ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থের জন্য গোটা আমেরিকার স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের বিদেশনীতির তীব্র সমালোচনা করেন ফুকুয়ামা। তিনি বলেন, “ট্রাম্পের বিদেশনীতি তাঁর ব্যক্তিগত লাভের উপর নির্ভর করে তৈরি হচ্ছে। উদাহরণ স্বরূপ গত ২০-৩০ বছরে আমেরিকায় যে সরকারই ক্ষমতায় এসেছে…
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এটি দেশে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগে গতকাল শুক্রবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা দুদিন সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় কাঁপন লেগেছে হাড়ে। এই এলাকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। শীত প্রভাব বিস্তার করেছে কৃষিতেও। দুর্ভোগে পড়েছে পশু-পাখিরা। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের…
ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অবস্থিত হাদির কবর জিয়ারত করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সরেজমিন গিয়ে দেখা যায়, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবিসহ কয়েকটি রাষ্ট্রীয় সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথমে শহীদ হাদির কবর জিয়ারত করতে আসবেন তারেক রহমান।…
থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধের কোপে ভগবান বিষ্ণু! থাইল্যান্ড প্রশাসনের নির্দেশে বুলডোজারে ভেঙে ফেলা হয়েছে হিন্দু দেবতা বিষ্ণুর মূর্তি। এই ঘটনায় ভারত সরকারের তরফে কড়া বিবৃতির পর নেটিজেনদের কোপের মুখে পড়ল থাইল্যান্ড। সোশাল মিডিয়ায় থাইল্যান্ড বয়কটের ডাক দিলেন নেটিজেনরা। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে পর্যটক নির্ভর অর্থনীতির দেশ থাইল্যান্ড। পরিস্থিতি সামাল দিতে তাদের সাফাই, কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য থাইল্যান্ডের নেই। তবে ব্যাংককের এই সাফাইয়ে চিঁড়ে ভিজছে না। ভারতীয়দের জন্য জনপ্রিয় পর্যটনস্থল থাইল্যান্ড। প্রতিবছর লক্ষ লক্ষ ভারতীয় বেড়াতে যান এখানে। থাইল্যান্ডের অর্থনীতিতে অনেকখানি যোগদান রয়েছে ভারতীয়দের। এই অবস্থায় থাইল্যান্ড সরকারের উদ্বেগ বাড়িয়ে সোশাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়েছে ‘বয়কট থাইল্যান্ড’। সোশাল মিডিয়ায় এক…
ছুটির দিনে শীতের পরশ নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর! তবে মাঠের ক্রিকেটের আগে আলোচনার কেন্দ্রে ছিল প্রস্তুতির ঘাটতি ও নানা অনিশ্চয়তা! টুর্নামেন্ট শুরুর আগের দিন উদ্বোধনী ম্যাচের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পর্যন্ত পড়তে হয় অস্বস্তিকর পরিস্থিতিতে! প্রেস কনফারেন্স কক্ষে বিজ্ঞাপন বোর্ড না থাকায় শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্সের বাসের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় তাকে। এমনকি টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে প্রচলিত ফটোসেশনও আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখানেই শেষ নয়, শুরুর আগ পর্যন্ত জানা যায়নি বিপিএলের টাইটেল স্পন্সরের নাম। মাঠে দেখা মেলেনি ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডেরও। জমকালো আয়োজনের কথা থাকলেও হয়নি ট্রফি উন্মোচন। সিলেট আন্তর্জাতিক…
পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা চলছে কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। সেইসঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা শেষে টাকার পরিমাণ বলা যাবে। ধারণা করা হচ্ছে, এবার ১৫ কোটি ছাড়িয়ে যেতে পারে টাকার পরিমাণ। ৩ মাস ২৭ দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে এ দানবাক্সগুলো খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার উপস্থিতিতে…
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন। বাবার কবরের পাশে মোনাজাত করছেন তারেক রহমান বাবার কবরের পাশে মোনাজাত করছেন তারেক রহমান |সংগৃহীত দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর দিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এ স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিয়েছেন দোয়া-মোনাজাতে। মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টা ৪০…
সারাদেশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ও নতুন আলুর দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে। বিক্রেতারা জানান, শীত বাড়ায় মাঠ থেকে সবজি উঠছে বেশি, ফলে সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমছে এবং সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে। বাজারে পুরনো পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি থাকলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকা। বিক্রেতাদের ভাষ্য, দুই থেকে তিন সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। সবজির মধ্যে…
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এই নামটি শুধু বলিউড বা হলিউডে সফল নায়িকা হিসেবে নয়, বরঞ্চ গ্লোবাল ফ্যাশন আইকন হিসেবে বিশ্বে সমানভাবে স্বীকৃত। তিনি প্রতিটি বিশ্বপাঠক ও ফ্যাশনপ্রেমীর কাছে কেবল একটি সুন্দর মুখই নন, বরঞ্চ একটি স্টাইল স্টেটমেন্ট, সংস্কৃতি ও আত্মবিশ্বাসের এক আবির্ভাবিত ও নির্ভরযোগ্য প্রতীক। প্রিয়াঙ্কা জন্মেছেন ভারতের জাম্ববাড়িয়ায়, মিস ওয়ার্ল্ড ২০০০ খেতাব জিতে তার পথচলা শুরু করেন ফ্যাশন ও বিনোদন জগতে। তার ফ্যাশন যাত্রা আজ আন্তর্জাতিক রেড কার্পেট থেকে শুরু করে ক্যাজুয়াল স্ট্রিট স্টাইল পর্যন্ত বিস্তৃত। ফ্যাশন অ্যাক্সেসরিজের সেরা দোকান ২০০০ সালে মিস ওয়ার্ল্ড জয়ের মাধ্যমে প্রিয়াঙ্কা প্রথম বিশ্বমঞ্চে ফ্যাশন-বিশ্বে প্রবেশ করেন। তখন তার লুক ছিল প্রথাগত সৌন্দর্য, ক্লাসিকাল সিলুয়েট…
