Author: আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা দাবি করেছে, পাকিস্তানের সেনাবাহিনীর ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি এ তথ্য জানায়। ওসিন্ট ইউরোপের দাবি অনুযায়ী, পাকিস্তানের বিমানবাহিনীর হামলায় কাবুলে তালেবান সরকারের শীর্ষ এই নেতা কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারসহ নিহত হয়েছেন। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর ক্ষমতা দখল করে সরকার গঠন করে তালেবান। আখুন্দজাদা সেই সরকারের সর্বোচ্চ ধর্মীয় ও নীতিনির্ধারণী নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমানবাহিনী…
বাংলাদেশের কৃষি অর্থনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো গতকাল। নবগঠিত সরকারের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকেই দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ভাগ্যবোর্ডে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেয়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ- আসল এবং সুদসহ সম্পূর্ণ মওকুফ করা হবে। এই জনকল্যাণমুখী সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষক সরাসরি ঋণের বোঝা থেকে মুক্তি পেতে যাচ্ছেন। বিকেলে সচিবালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই যুগান্তকারী ঘোষণাটি প্রদান করেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে নির্বাচনি অঙ্গীকার পূরণ : নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল…
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বৃহস্পতিবার রাতভর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের দিক থেকে হামলার জবাবে চালানো প্রতিশোধমূলক অভিযানে তালেবান সরকারের ১৩৩ সদস্য নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান বিমান বাহিনীর জেটগুলো নাঙ্গারহার প্রদেশে একটি প্রধান গোলাবারুদ ডিপো ধ্বংস করে। পাকিস্তানি সীমান্তে বিনা উস্কানিতে আফগানিস্তানের হামলার পর শুক্রবার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রতিশোধমূলক অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, বৃহস্পতিবার সীমান্তে তালেবান সরকারের হামলা চালানোর পর পাক নিরাপত্তা বাহিনী অভিযান গাজাব-লিল-হক্ক শুরু করে। বিবৃতি অনুসারে, ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা…
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। চেন্নাইয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়েছে তারা। তাতে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হয়েছে। এখন রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটা ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। ভারতের এই জয়ে আবার গ্রুপ ওয়ান থেকে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও। যারা দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রেখেছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকা জিম্বাবুয়ে এদিন সুপার এইটে টানা দ্বিতীয় ম্যাচে ২৫০–এর বেশি রান হজম করেছে। চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংস থামে ৪ উইকেটে ২৫৬ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে হবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বই পড়ার অভ্যাস মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে যেটি মানুষের স্মৃতিশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা বাড়ায়। এমনকি আলঝেইমার ও ডিমেনশিয়ার মতো রোগেরও ঝুঁকি কমায়। বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমির আয়োজনে ১৯৭৮ সাল থেকে চালু হওয়া অমর একুশে বইমেলা এখন জাতীর মেধা মননের প্রতীকে পরিণত হয়েছে। ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায়এবার নির্ধারিত সময়ের বেশকিছু সময় পর বইমেলা শুরু হয়েছে। তিনি বলেন, বিশ্বের অনেক…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিযুক্ত না হওয়া পর্যন্ত সংস্থাটির শীর্ষ পদে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিআইজি শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ডিএমপি কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। উল্লেখ্য যে, তাঁর চুক্তির মেয়াদ আগামী নভেম্বর মাস পর্যন্ত ছিল। শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে চাকরিতে পুনর্বহাল করে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা এক মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদিকে ৬ মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ আদেশ দেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালতে এদিন আবদুর রহমান বদির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পূর্ণিমা জাহান। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেফতার করে র্যাব। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ…
নিজস্ব প্রতিবেদক বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চারটি হত্যা মামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভী রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হৃদয় রহমান। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যাসহ পাঁচটি মামলায় গত নভেম্বর সেলিনা হায়াৎ আইভীকে জামিন দেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে এই পাঁচ মামলায় জামিন স্থগিত হয়ে যায়। পরে নতুন করে তাকে পাঁচ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল…
উন্নত চিকিৎসা করানোর জন্য ডুয়ার্স থেকে অন্যত্র নিয়ে যেতে না পেরে নিজের মাকে হারিয়েছিলেন পদ্মশ্রী করিমুল হক। সেই শোক কাটাতে না পেরে নিজের মনকে সান্ত্বনা দেvওয়ার জন্য পরবর্তীতে একটি বাইক কিনে সেই বাইককেই বানিয়ে নেন অ্যাম্বুলেন্স। যার নাম দেন বাইক অ্যাম্বুলেন্স। প্রত্যন্ত গ্রাম, চা বাগানের মুমূর্ষু রোগীকে সেই বাইকে বসিয়েই নিটকবর্তী হাসপাতালে পৌঁছে দেন করিমুল। তাঁর একটাই লক্ষ্য, তাঁর মায়ের মতো চিকিৎসা না পেয়ে আর কোনো মায়ের যেন মৃত্যু না হয়। বুধবার দিনভর মালবাজারে করিমুলের বায়োপিক নিয়ে ঠিক এমনই দৃশ্যের শুটিং করলেন অভিনেতা সাংসদ দেব। কয়েকদিন ধরেই ডুয়ার্সের কিলকট চা বাগান সহ বিভিন্ন এলাকায় অভিনেতা দেবকে করিমুল হকের বায়োপিক নিয়ে…
রাজধানী হাজারীবাগ থানার হাজার হোটেলের গলিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সাড়ে দশটায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহরিয়ার শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানার কাছিকাটা গ্রামে। ওই শিক্ষার্থী ওই এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। সে হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় পরিবারের সাথে ভাড়া থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান,…
