Author: বিনোদন ডেস্ক

মঙ্গলবার রাত থেকেই সিনেদুনিয়ার চর্চায় অরিজিৎ সিংয়ের বাণপ্রস্থ অধ্যায়। প্লেব্যাক সম্রাটের আচমকা ‘আলবিদা’ ঘোষণায় সঙ্গীতদুনিয়া যে নিঃস্ব হল, সেকথা বললেও অত্যুক্তি হয় না। নিজের শিকড়ে রাজপাট সাজিয়ে যখন মহারণক্ষেত্রের জন্য শিল্পী প্রস্তুত হচ্ছেন, তখন সিনেজগতের সঙ্গীত সাম্রাজ্যে শুধুই হাহাকার! অনুরাগীমহলের আক্ষেপ একটাই, আর কখনও সিনেমার পর্দায় অরিজিতের সুরের মূর্ছনায় জীবন্ত হবে না নায়ক-নায়িকার রোম্যান্স, মান-অভিমান, বিচ্ছেদযন্ত্রণা। সেই প্রেক্ষিতেই এখন ‘পাখির চোখ’ শিল্পীর গাওয়া শেষ প্লেব্ল্যাকে। অবসর ঘোষণার প্রাক্কালে অরিজিৎ সিংয়ের শেষ মুক্তিপ্রাপ্ত গান সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’-এর ‘মাতৃভূমি’। কিন্তু একসময়ে এই ভাইজানের রোষানলে পড়েই ধ্বংস হতে বসেছিল গায়কের কেরিয়ার! এবার তাঁর বাণপ্রস্থ ঘোষণার পর আবারও অতীত ফুঁড়ে সেসব বিবাদ…

Read More

নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসি এস পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে ডিলিট করার  রিট করা হয়েছে। বুধবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। এর আগে গত বছর ২৬…

Read More

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি সাইদুর রহমান বাসু হত্যার ঘটনায় আদালত বুধবার রায় ঘোষণা করেছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এই মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। মামলার প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার ঘটনা ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে ঘটে। সেসময় বাসু গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়া ফেরা সময় একদল হামলাকারী তাকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর…

Read More

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আবারও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি পাকিস্তানের করাচির উদ্দেশে যাত্রা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ১৬২ আসনের এই উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান। ট্রানজিট ছাড়াই চলাচল সম্ভব হওয়ায় সময় কমবে এবং যাত্রীপ্রতি ন্যূনতম ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে করাচি ১ হাজার ৪৭১ মাইল পথ পাড়ি দিতে ব্যবহার…

Read More

জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কঠোর আন্দোলনের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বুধবার (২৮ জানুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করবেন কর্মচারীরা। দাবি আদায় না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দেশব্যাপী টানা ধারাবাহিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সোমবার সংগঠনের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা…

Read More

আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে বরাবর উইন্ডোজ প্রযোজনা সংস্থার জুড়ি মেলা ভার। সিনেমার মাধ্যমেই কখনও সমাজ সচেতনতার পাঠ আবার কখনও বা আস্ত মনস্তত্ত্বের পাঠ দিয়েছেন প্রযোজক-পরিচালকদ্বয় নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। টলিপাড়ার ‘হিট মেকার’ জুটির ফ্রেমে কখনও আদ্যোপান্ত পারিবারিক ড্রামা, কখনও বা নারী-পুরুষ মনের টানাপোড়েনের গল্প ঠাঁই পেয়েছে। চলতিবছর প্রযোজনা সংস্থার রজতজয়ন্তী উপলক্ষে উইন্ডোজ-এর ব্যানারে তেমনই এক সিনেগল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সুমন ঘোষ। তবে এবার প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনেতার আসনে। যিনি ‘কণ্ঠ’, ‘বহুরূপী’র মতো উইন্ডোজ-এর একাধিক সিনেমায় অভিনেতা হিসেবে নিজের ‘জাত’ বুঝিয়েছেন। পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে প্রযোজনা সংস্থার ভাঁড়ারে চলতিবছর যে একগুচ্ছ সিনেচমক রয়েছে, গত ডিসেম্বর মাসেই সেখবর জানা…

Read More

সৌদি আরব ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে একটি ফোনালাপে এমন আশ্বাস দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যে কোনও বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। সৌদি ক্রাউন প্রিন্স বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে যে কোনও বিরোধ সংলাপের মাধ্যমে সমাধানের উদ্যোগকে সৌদি আরব সমর্থন করে। এর আগে ইরানি গণমাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ান বিন সালমানকে…

Read More

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী থাকতে পারে। বুধবার সকাল ৮টায় মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘণ্টা পরে বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। সংবাদে বলা হয়েছে, নির্বাচনের আগে অজিত পাওয়ার চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি ভারতের…

Read More

বাংলাদেশের ব্যাংকিং খাতে এক সময়ের বহুল আলোচিত এবং বিতর্কিত ‘নয়-ছয়’ সুদের হারে আর কখনোই ফিরে যাবে না দেশের অর্থনীতি। কৃত্রিমভাবে চাপিয়ে দেওয়া কোনো সুদহার নয়, বরং বাজারভিত্তিক ব্যবস্থার মাধ্যমেই নির্ধারিত হবে ঋণের মূল্য। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অত্যন্ত দৃঢ়তার সাথে এই নীতিগত ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘এলডিসি গ্র্যাজুয়েশন ও ব্যাংকিং খাতের প্রভাব: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের আর্থিক খাতের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। বিগত সরকারগুলোর সময় রাজনৈতিক সিদ্ধান্তে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ এবং আমানতের সুদহার ৬…

Read More

ইরানের বর্তমান ইসলামিক সরকারের ক্ষমতার ভিত্তি আগের যেকোনো সময়ের তুলনায় নড়বড়ে হয়ে পড়েছে—এমন মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সাম্প্রতিক গোয়েন্দা বিশ্লেষণে উঠে এসেছে, ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের অবসানের পর এই প্রথম ইরানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা, সরকারবিরোধী আন্দোলন এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকট মিলিয়ে দেশটির শাসনব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে। এই গোয়েন্দা মূল্যায়ন এমন এক সময়ে ট্রাম্পকে জানানো হয়েছে, যখন তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবছেন। গত…

Read More