ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (১৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত সাতজনের মধ্যে ছয়জনই ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন। অপরজন আগের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৬৫৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার জন আহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধবিরতি ঘোষণার পর বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৭১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৬ হাজার ১৩১ জন।

