দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, ঠিক তখনই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। তাদের দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রকৃত শ্রমিকদের কোনো সমস্যা নেই। তবে আন্দোলনের নামে সহিংসতা দেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অংশ।

