অবশেষে পর্তুগালের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবল কিংবদন্তিকে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল ও সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়েই বিদায় নিচ্ছেন সিআর সেভেন।
পর্তুগালের অধিনায়ক নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে উয়েফা নেশনস লিগের শিরোপা জয়—পর্তুগিজ ফুটবলের ইতিহাসে নিজের নাম চিরস্মরণীয় করে রেখেছেন রোনাল্ডো।
বিদায়ী বার্তায় আবেগাপ্লুত রোনাল্ডো বলেন, “পর্তুগালের মানুষকে জানাতে চাই, জাতীয় দলের সাত নম্বর জার্সি তুলে রাখার সময় এসে গেছে। তেইশ বছর ধরে এই জার্সি পরার সৌভাগ্য হয়েছে আমার।”

