ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ সংসদের সময় এই সাবেক সেনা কর্মকর্তা যথেষ্ট আলোচিত ছিলেন।

