বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা। তবে একুশ ঘন্টায় সেই আলোচনায় কোন সুরাহা হয়নি বলে দাবি করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর দাবি ইরান তাদের শর্ত মানতে রাজি নয়। মঙ্গলবার ইরানের সঙ্গে দু’সপ্তাহের যুদ্ধ বিরতি ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ দফা শর্ত দিয়েছিল ইরান। শর্ত রেখেছিল আমেরিকাও। সেই শর্ত নিয়েই আলোচনা শুরু হয় ইসলামাবাদে।
আমেরিকার মূল শর্তগুলির অন্যতম ছিল, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরীর পথে না এগোয়। আর এই শর্ত মানতে নারাজ মধ্যপ্রাচ্যের দেশটি। ভান্স জানিয়েছেন, তারা ইরানের জন্য সর্বোচ্চ এবং সেরা প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু ইরান তা না মানায় একুশ ঘন্টার আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে। তবে তিনি এও জানিয়েছেন ইরানের সঙ্গে তাদের বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে আলোচনা প্রসঙ্গে ইরান জানিয়েছে, আমেরিকাকে তাদের বেআইনি অনুরোধ এবং অনৈতিক দাবি থেকে বিরত থাকতে হবে। তবেই এই আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বেরনো সম্ভব। কিন্তু একুশ ঘন্টা আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়ে দেন কোন চুক্তিতে না পৌঁছেই তারা আমেরিকা ফিরে যাচ্ছেন। এর ফলে যুদ্ধবিরতি চললেও তা কতদিন চলবে এই নিয়ে ফের আশঙ্কায় গোটা বিশ্ব।

Leave A Reply

Exit mobile version