Monday, August 31, 2026

রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত দণ্ডবিধির ১২৪(ক) ধারাকে সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা চেয়ে দায়ের করা রিট খারিজি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। সঙ্গে ছিলেন আইনজীবী জুঁই। এর আগে গত ২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, রাষ্ট্রদ্রোহ আইন নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে এবং এটি ঔপনিবেশিক আমলের আইন হওয়ায় গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। দণ্ডবিধির ১২৪(ক) ধারা সংবিধানের অনুচ্ছেদ ৭, ২৬, ২৭, ৩১, ৩২ ও ৩৯-এর মৌলিক অধিকারের পরিপন্থি দাবি করে ধারাটি বাতিলের আবেদন জানানো হয়।

রিট খারিজ হওয়ায় এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবী ইশরাত হাসান।

Exit mobile version