Friday, July 17, 2026

পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে প্রবল হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে পুরো জেলা জুড়ে শীতের প্রকোপ বেড়ে যায়। সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

যদিও এটি আগের দিনের তুলনায় সামান্য বেশি, তবে শীতের তীব্রতা কমেনি—বরং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশে পৌঁছানোয় শীত আরও বেশি অনুভূত হয়েছে। ভোর থেকে শুরু হওয়া ঠান্ডা বাতাসে জনজীবনে শীতের উপস্থিতি স্পষ্ট হলেও সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে দেখা মেলে হালকা রোদের।

এর আগের দিন, গতকাল বুধবার (২৬ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, শীত ধীরে ধীরে নামছে এবং ডিসেম্বরের শুরুতেই এর তীব্রতা আরও বাড়তে পারে। সামনে হালকা শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে বলে তিনি ধারণা করছেন।

পঞ্চগড় জেলায় এরইমধ্যে শীতের অনুভূতি বাড়ায় সকালে কর্মজীবী মানুষের চলাফেরা কমে গেছে, আর সকাল-সন্ধ্যায় বেড়েছে গরম কাপড়ের ব্যবহার।

Exit mobile version