মঙ্গলবার, জুন ২, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রওনা হয়েছেন। রোববার সকাল ১১:২০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিআঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়।

মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস, এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর ইকবাল।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা এভারকেয়ার হাসপাতালে সম্পন্ন হয়েছে এবং সিঙ্গাপুরে আরও উন্নত চিকিৎসা সম্ভব হবে। মেডিকেল বোর্ডের পরামর্শে বিদেশে নেওয়া হলেও, এখনই সম্পূর্ণ আশ্বস্ত হওয়া যাচ্ছে না।

এর আগে গত শুক্রবার মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে।

গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সিঙ্গাপুর পাঠানোর পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার কারণে দেশে অস্ত্রোপচার করা হয়।

সিঙ্গাপুরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে এবং সেখানেই পর্যবেক্ষণ ও চিকিৎসা চলবে।

Leave A Reply

Exit mobile version