সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল ২’-এর পর ফের শাহিদ কাপুরের সঙ্গে জুটি বাঁধার কথা ছিল রশ্মিকা মন্দানার। শোনা যাচ্ছিল, ‘বাধাই হো’ খ্যাত পরিচালক অমিত শর্মার পরের ছবিতেই এই জুটিকে ফেরানোর পরিকল্পনা চলছিল। তবে ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। কেন? তা অবশ্য খোলসা করা হয়নি। সূত্রের খবর, শাহিদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তবে রশ্মিকার পরিবর্তে কাকে কাস্ট করা হবে, তা খুঁজছেন নির্মাতারা। মনে করা হচ্ছে, বলি পাড়ার কোনো নামজাদা তারকাই কাজ করবেন শাহিদের বিপরীতে। শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে। উল্লেখ্য, রশ্মিকার বিয়ের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। সম্প্রতি তাঁর বিয়ের আমন্ত্রণপত্রের ছবি ছড়িয়েছে সমাজমাধ্যমে। জল্পনা, আগামী ২৬ ফেব্রুয়ারি অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রশ্মিকা। যদিও সম্পর্কের বিষয়ে এখনো মুখ খোলেননি কেউই।

Leave A Reply

Exit mobile version