Friday, July 17, 2026

২৬ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়েও ইরানকে নত করতে পারেনি আমেরিকা। বরং পালটা লড়াইয়ে ওয়াশিংটনকেই চাপে ফেলে দিয়েছে ইরান। তার মধ্যেই এবার ইরানের সামনে ১৫ দফা শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি ওই শর্তগুলি নিয়ে আলোচনা করতে চায়, তাহলে একমাসের জন্য আমেরিকা যুদ্ধবিরতির পথে হাঁটবে বলে জানিয়েছেন তিনি। শর্তগুলির মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালী ফের সব দেশের জন্য খুলে দেওয়া এবং তেহরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর বিধিনিষেধ আরোপ। যুদ্ধবিরতির জন্য আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেখেন, ইরান যুদ্ধ শেষ করতে অর্থবহ ও চূড়ান্ত আলোচনার পথ সুগম করতে ইসলামাবাদ প্রস্তুত। সেই পোস্ট আবার শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version