সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা হবে ৫ এবং বাকি ৩ ঘণ্টা সরকার ভর্তুকি দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমমান।

বুধবার রাজধানীর একটি হোটেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।
শুরুতে জামায়াত আমির একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এরপর রাষ্ট্র গঠনে দলের রূপরেখা তুলে ধরেন তিনি।
২৬টি বিষয়ে সরকার পরিচালনায় অগ্রধিকার দিতে চায় জামায়াত। আট ভাগে তুলে ধরা হয়েছে ৪১টি ভিশন। ডা. শফিকুর রহমান বলেন, ইশতেহার জামায়াতের কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশ গঠনের জীবন্ত দলিল।

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মৌলিক অধিকারের বিষয়েগুলো তুলে ধরা হয়েছে ইশতেহারে। দলীয় প্রধান জানান, জামায়াত ক্ষমতায় গেলে কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা ৫ করা হবে, বাকি ৩ ঘণ্টার ভর্তুকি দেবে সরকার।

জামায়াত আমির বলেন, বাংলাদেশ পিছিয়ে পড়ে থাকুক, এটা আমাদের যুবসমাজ আর চায় না। আমাদের দায় রয়েছে তাদের কাছে। ১৪০০ মরদেহ আজকে এই জাতির ঘাড়ে। আর থালা থালা রক্ত। তারা জীবনের মূল্যবান এই সম্পদ উপহার দিয়ে আমাদের একটি নতুন পথ রচনার সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা অবশ্যই অবহেলা করবো না। অবশ্যই তাদের এই আমানতের কোনও খেয়ানত করবো না। আমানতের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাবো

তিনি আরও বলেন, ‘আজ যে ইশতেহার প্রকাশ করা হয়েছে, তার কোনও অংশকে দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন— আরও ভালো করার সুযোগ রয়েছে, তাহলে আমাদের সহযোগিতা করবেন। দেশ যদি ভালো না থাকে, আমরা কোনও অবস্থায় ভালো থাকবো পারবো না। আমরা বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই।

সবাইকে সম্মান দিতে চান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরাও সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই। সবাই হাতে হাত ধরে পরস্পরকে সম্মান করলে, মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে। আমাদের শক্তি অনেক বৃদ্ধি পাবে এবং আমাদের পারস্পরিক হানাহানি অথবা দূরত্ব দূর হয়ে যাবে।

Leave A Reply

Exit mobile version