সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় এনসিপি প্রধান এবং উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত হয়েছেন।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী থাকতে পারে।
বুধবার সকাল ৮টায় মুম্বাই থেকে উড্ডয়ন করা ছোট বিমানটি এক ঘণ্টা পরে বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদে বলা হয়েছে, নির্বাচনের আগে অজিত পাওয়ার চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণ ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের আমদাবাদে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনার খবরে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Leave A Reply

Exit mobile version