মঙ্গলবার, জুন ২, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করলেন না ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট সাফ জানালেন, তিনি মস্কো যাবেন না। পালটা পুতিনকে কিয়েভে আসার আমন্ত্রণ জানালেন তিনি। এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চায়। উত্তেজনা কমানোর জন্য বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত। রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে বা জ্বালানি পরিকাঠামোয় হামলা না চালায়, তাহলে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি ব্যবস্থায় আঘাত করবে না।’
জেলেনস্কি জানান, মস্কোতে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রাশিয়া ছাড়া অন্য যে কোনো দেশে শান্তি আলোচনায় বসতে রাজি। উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকার মধ্যস্থতায় আবু ধাবিতে বৈঠকে বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিরা। কিন্তু একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

Leave A Reply

Exit mobile version