সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের সব ধরণের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা- ৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েও ঋণখেলাপির কারণে উচ্চ আদালতের নির্দেশে তার প্রার্থিতা বাতিল হয়। মঞ্জুর প্রার্থিতা বাতিলে আবেদন করেন একই আসনের এনসিপি নেতা ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। প্রার্থিতা বাতিলের পর এই আসনে আরেক প্রার্থী গণঅধিকারের মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছে বিএনপি। তার পক্ষেই প্রচারণা চালাচ্ছেন বিএনপি মঞ্জুরুল আহসান মুন্সী।
প্রচারণাকালে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একটি উঠান বৈঠকে মঞ্জুকে বলতে দেখা যায় ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’

এ বিষয়ে মঞ্জু বলেন, এটি কথার কথা। এমন বক্তব্যকে ক্লান্তি ও অবসাদের কারণ হিসেবে উল্লেখ করেন।

Leave A Reply

Exit mobile version