রবিবার, মার্চ ১, ২০২৬
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মঙ্গলবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
এম রিয়াজ হামিদুল্লাহ এক্স-হ্যান্ডেলে জানান, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা হস্তান্তর করেন তিনি। একই সঙ্গে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে উভয় নেতাই বাংলাদেশ এবং ভারতের জনগণের কল্যাণে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

Leave A Reply

Exit mobile version