বালুচিস্তান নিয়ে নাজেহাল পাকিস্তান। গত শনিবার থেকে বালুচিস্তানের বিভিন্ন প্রদেশে লাগাতার হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি(বিএলএ)। তাদের এই অভিযানের নাম ‘অপারেশন হেরফ ফেজ ২’। টানা ৪০ ঘণ্টা ধরে এই অপারেশন চলছে বালুচিস্তানে। পাক সরকারের সম্পত্তি, আইএসআই গোয়েন্দা দপ্তরের কার্যালয়, ব্যাংক সহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে বিএলএ বিদ্রোহীরা। যার ফলে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। নিহত প্রায় ২০০ পাক সেনা। যদিও ইসলামাবাদ সেই তথ্য স্বীকার করেনি। তারা পাল্টা জানিয়েছে, বালুচিস্তানে আপাতত নিয়ন্ত্রণ রয়েছে। ১০০ জনের বেশি বিদ্রোহীদের খতম করা হয়েছে, এমনটাই বলছে পাকিস্তান। যদিও বিএলএ-র দাবি বালুচিস্তানের বিভিন্ন অংশ এখনও তাদের দখলে। বিশেষ করে কোয়েট্টা, নোশকিতে রয়েছে তাদের যোদ্ধারা।
বিএলএ-এর মুখপাত্র জীয়ান্দ বালোচ জানিয়েছেন, তাদের বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা খারান, টুম্প ও পাসনিতে অপারেশন শেষ করে দিয়েছে। বেশ কিছু জায়গায় এখনও সংঘর্ষ চলছে। কোয়েট্টা, নোশকিতে পাক সেনার সঙ্গে লড়াই জারি রয়েছে বিদ্রোহীদের দাবি বিএলএ মুখপাত্রের। আর এর মাঝেই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল বিএলএ। শনিবারে বালুচিস্তানে যে আত্মঘাতী হামলা গুলি চালানো হয়েছে তাতে নিযুক্ত ছিল মহিলা ব্রিগেড। তাদের মধ্যে দুই মহিলা আত্মঘাতী হামলাকারীর ছবি ও নাম প্রকাশ্যে এনেছে বিএলএ। ইতিমধ্যেই বালুচিস্তানে গত শনিবারের হামলার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি। সেই হামলায় থাকা দুই মহিলা সুইসাইড বোম্বারকে নিয়োগ করা হয়েছিল বলে দাবি বিএলএ-র। তার মধ্যে এক আত্মঘাতী হামলাকারীর নাম আসিফা মেঙ্গল। তিনিই নোশকিতে আইএসআই-য়ের দপ্তরে গাড়ি বিস্ফোরণ ঘটান। আর এক মহিলা আত্মঘাতী বিদ্রোহীর ছবি প্রকাশ্যে আনলেও তার পরিচয় জানায়নি বিএলএ।হ
বালুচিস্তানে হামলা চালিয়েছে দুই মহিলা বিদ্রোহী, তথ্যপ্রকাশ করে জানাল বিএলএ
বালুচিস্তান নিয়ে নাজেহাল পাকিস্তান

