সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিদায়ী সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

এটি ছিল বিদায়ী হাইকমিশনারের একটি সৌজন্য সাক্ষাৎ। আলোচনায় তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সফলভাবে দায়িত্ব পালন শেষ করার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave A Reply

Exit mobile version