সোমবার, মার্চ ২, ২০২৬
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে টয়লেট পেপারের মতো ব্যবহার করে ফেলে দিয়েছে আমেরিকা! পাক সংসদে ভাষণ দিতে গিয়ে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, আমেরিকা তার কৌশলগত স্বার্থ সিদ্ধির জন্য পাকিস্তানকে ব্যবহার করেছে। আমেরিকা পাকিস্তানকে টয়লেট পেপারের চেয়েও খারাপ ভাবে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ১৯৯৯ সালের পর ফের আমেরিকার সঙ্গে পাকিস্তানের জোট বাঁধা এবং আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া ছিল অত্যন্ত ভুল একটি সিদ্ধান্ত। এটি দেশের ক্ষতি করেছে বলেও দাবি করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তানের প্রাক্তন দুই সামরিক শাসক জিয়াউল হক এবং পারভেজ মুশারফ দেশ বা ইসলামের স্বার্থে নয় বরং মার্কিনিদের সন্তুষ্ট করতেই আফগান যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। সামরিক শাসকদের আমলে নেওয়া একাধিক ভুল সিদ্ধান্তই আজ দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছে বলেও দাবি করেছেন তিনি। কূটনৈতিক এবং সামরিক ভুল সিদ্ধান্তের জন্য যে ক্ষতি হয়েছে তা আর পূরণ করা সম্ভব বলেও জানিয়েছেন খোয়াজা। তার জন্যই কয়েক দশক পরই পাকিস্তানকে তার মূল্য চোকাতে হচ্ছে। ফলে এদিন তিনি কার্যত স্বীকারই করে নিয়েছেন যে মার্কিন প্রশাসন পাকিস্তানকে স্রেফ ব্যবহারই করেছে। অপরদিকে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যে স্বাভাবিকভাবেই বেশ অস্বস্তিতে পাকিস্তানের শেহবাজ শরিফের সরকার।

Leave A Reply

Exit mobile version