Friday, July 17, 2026

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় যুগ পরে মানুষ ভোট দিতে পেরেছে। সারাদেশে মানুষ বেরিয়ে এসে ভোট দিবেন, যে কেন ষড়যন্ত্র প্রতিহত করবেন।

বৃহস্পতিবার ঢাকা-১৭ আসনের গুলশান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা বেজে ৩৬ মিনিটে ভোট প্রদান করতে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও তার সঙ্গে ছিলেন।

ভোটদান শেষে তারেক রহমান বলেন, জয়লাভ করলে আইনশৃঙ্খলা সবচেয়ে অগ্রাধিকার পাবেন। ইশতেহার বাস্তবায়নে প্রথম দিন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে ।
তিনি বলেন, দীর্ঘ দেড় যুগের পর মানুষ ভোট দিতে পেরেছে। সারাদেশে মানুষ বেরিয়ে এসে ভোট দিবেন, যে কেন ষড়যন্ত্র প্রতিহত করবেন।

Exit mobile version