Friday, July 17, 2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সোমবার এ নিয়োগ দেয়।আমিনুল ইসলাম আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দুর্নীতি মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ২০২৪ সালে জুলাই-আগস্টে অভ্যুত্থানের পর ৫ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

Exit mobile version