Monday, August 31, 2026
  1. জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট মামলাটির শুনানি ১ মার্চ নির্ধারণ করা হয়েছে বুধবার। বুধবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের দ্বৈত বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারকরা শুনানির জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. ইউনুছ আলী আকন্দ। জনস্বার্থে এ রিট করেন তিনি।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী।

Exit mobile version