মঙ্গলবার, জুন ২, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌবাহিবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকায় অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave A Reply

Exit mobile version