ক্ষমতায় বসেই নেপালে পরিবর্তনের ঝড় তুলেছেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শপথগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যেই সরকারি প্রতিষ্ঠানগুলিকে নতুন করে গড়ে তুলতে ১০০ দফার কর্মসূচি নিয়েছেন এই র্যাপার-রাজনীতিবিদ। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাস থেকে রাজনৈতিক ছাত্র সংগঠন সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ভারতের সঙ্গে সঙ্গে সুসম্পর্কের বার্তাও দিয়েছেন বালেন। প্রধানমন্ত্রী পদে বসে নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন বালেন শাহ। জানিয়েছেন, তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

