Friday, July 17, 2026

বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস করেছে ইরান। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এর সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফার্সের পোস্ট করা ফুটেজে দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের একটি ঢেউ বিস্ফোরিত হতে দেখা গেছে।

এতে দাবি করা হয়, আইআরজিসির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনের শেখ ইসা অঞ্চলে একটি মার্কিন কমান্ড এবং স্টাফ বিল্ডিং বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে এবং জ্বালানি ট্যাংকগুলো বিস্ফোরিত হয়।
যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। এরপর থেকে তেহরান পালটা হামলা হিসেবে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের অবকাঠামো ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

Exit mobile version