বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেস্ক
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা হোসেনই খামেনি।

বুধবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিশেষ সাংবিধানিক সংস্থা তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ওই হামলায় তার কন্যা, জামাতা ও নাতনিও নিহত হন। গুরুতর আহত অবস্থায় পরে মারা যান তার স্ত্রী।
৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনির মৃত্যুর পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাকে পবিত্র নগরী মাশহাদ-এ দাফন করা হবে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানে তার স্মরণে একটি ‘বৃহৎ বিদায় অনুষ্ঠান’ আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে। তবে দাফনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, খামেনি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরি মনোনীত করে যাননি। তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ হিসেবে দায়িত্ব পালন করেন তিন সদস্যের একটি কাউন্সিল। এতে ছিলেন আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিন (Masoud Pezeshkian) এবং প্রধান বিচারপতি গোলাম হোসেইন মহসনি এজি (Gholamhossein Mohseni Ejei)।

Leave A Reply

Exit mobile version