সোমবার, জুন ১, ২০২৬
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ইরানের আলোচকদের অদ্ভুত বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে এবং সেটি পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। সেজন্য ইরান যুক্তরাষ্ট্রের কাছে চুক্তির জন্য মিনতি করছে।
যদিও প্রকাশ্যে এখনও ইরান বলছে, তারা শুধু যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে এবং তাদের তরফ থেকে এটা একটা ভুল।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে ‘সিরিয়াস’ হওয়া ভালো। কারণ একবার সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মিত্র দেশগুলোর মাধ্যমে যোগাযোগ হচ্ছে। তাই এটিকে সরাসরি (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনা বলা যায় না।

Leave A Reply

Exit mobile version