ইসরাইলের দিকে ইরান আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে এ কথা জানায় ইসরাইলি সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।


