Friday, July 17, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পালটা জবাব ইরানের। ট্রাম্পকে নিশানা করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি। তাঁর বার্তা, ‘আমাদের সামরিক ক্ষমতা ও সমরসম্ভার সম্পর্কে আপনার কোনো ধারনা নেই। ইরানের কৌশলগত শক্তি নিয়ে আপনি কিছুই জানে না।’ ইজরায়েলের সঙ্গে যৌথ হামলায় ইরানের একাধিক সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছিল আমেরিকা। এদিন সেই বক্তব্যও উড়িয়ে দিয়েছেন ইব্রাহিম। তিনি জানিয়েছেন, ‘ইরানের সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, দূরপাল্লায় হামলা চালানোর মতো অস্ত্র, উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক সমরাস্ত্র সহ সবটাই অটুট রয়েছে। কোথাও কোনো ক্ষতি হয়নি।’ তেহরানের দাবি, যে স্থানগুলিতে আমেরিকা ও ইজরায়েল হামলা চালিয়েছে, সেগুলির তেমন কোনো গুরুত্বই নেই। ট্রাম্পকে ইব্রাহিমের পালটা হুমকি, ‘আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, কৌশলগত ব্যবস্থাগুলি গুণতে যাবেন না। প্রতিবারই আপনি ভুল করবেন। এসব করে কোনো লাভও হবে না। ’একযোগে আমেরিকা ও ইজরায়েলকে তাঁর বার্তা, যতক্ষণ না পর্যন্ত আপনারা পরাজিত হয়ে আত্মসমর্পণ করছেন, ততক্ষণ যুদ্ধ চলবে।

Exit mobile version