Friday, July 17, 2026

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

নিহতদের নাম – ফজলে রাব্বি রাজন এবং হাসিব। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অন্যজন নিহতের খবর নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইএমও।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা আজ রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহানগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Exit mobile version