Author: অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় রাজনীতিবিদরা বারবার জানতে চাওয়ার পরিপ্রেক্ষিত তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট নিয়ে আইন (অধ্যাদেশ) হওয়ার পর করণীয় বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের বিকালের পর্বে তিনি এসব কথা বলেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার ঘোষণা দিয়েছেন। সিইসি বলেন, গণভোটের কথা এসেছে। রেফারেন্ডামটা—কীভাবে ভোট করবো। আগে আইনটা তো হতে হবে। রেফারেন্ডামের একটা ল’—ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম,…

Read More

সবার দৃষ্টি এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজই এ বিষয়ে রায় ঘোষনা করবেন। বিশেষজ্ঞদের মতে, এ রায় দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষনা করবেন। রায় ঘোষনার জন্য আজকে মামলাটি কার্যতালিকায় এক নম্বরে রাখা হয়েছে। গত ২১ অক্টোবর সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানোর বিষয়ে আপিল শুনানি শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য গত বছর ২৭ আগস্ট আবেদন করা হয়, যা আপিল বিভাগের…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে বিচার প্রক্রিয়া যেন প্রতীকী পর্যায়ে সীমাবদ্ধ না থাকে, এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার দেওয়া এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে বলা হয়েছে , এ মামলার পরবর্তী ধাপগুলোই শুধু নয়, অন্য যারা অপরাধ করেছে তাদের সকলের বিচার সম্পন্ন করতে হবে। যেহেতু ন্যায়বিচার পেতে হলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকাটা অত্যাবশ্যক, তাই সব অনিশ্চয়তা দূর করার জন্য প্রতিশ্রুতি অনুসারে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের জন্য অবিলম্বে নির্বাচনের…

Read More

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন ,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদত্ত মানবতাবিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল সচেতনভাবে ভিন্ন খাতে দৃষ্টি সরানোর চেষ্টা করছে ।ট্রাইব্যুনালে যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। এটা কীসের আলামত জানি না। আমার মনে হয়, ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটি মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে। রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে হবে। বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন…

Read More

বলিউড সুপারস্টার শাহরুখ খানের নামে একটি বিলাসবহুল হোটেল তৈরি করেছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ‘দানুবে’। ৫৬ তলার সেই বহুতল ভবনের সামনে শাহরুখের মূর্তি। দুই বাহু ছড়িয়ে সেই আইকনিক পোজ। নাম শাহরুখজ দানুবে। গত শুক্রবার বিলাসবহুল এই হোটেলের মুম্বাইয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান নিজে। নিজের নামে এমন মূর্তি দেখে আপ্লুত অভিনেতা। ‘দানুবে’র প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান রিজওয়া সজনের সঙ্গে দুই বাহু ছড়িয়ে আইকনিক পোজও দেন তিনি। এসময় শাহরুখ বলেন, আমার জীবনে অনেক কিছু রয়েছে। সিনেমা ছাড়া আর কিছুতেই আমার নাম দেখা যায়নি। আমার পেশা এবং সাধনার অঙ্গ হচ্ছে ছবি। সেখানে এরকম কিছু আমার জন্য সত্যি অনেক বড় উপহার। এরপর…

Read More

ভোলায় বিরল প্রজাতির ৫০ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো.মনিরুজ্জামান। এর আগে,গতকাল রাতে ভোলা সদর উপজেলাধীন ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন মেঘনা নদী তীরবর্তী এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগ। মো. মনিরুজ্জামান বলেন, প্রায় ৫০ কেজি ওজনের কচ্ছপটি অলিভ সীডলী সি টার্টল সামুদ্রিক প্রজাতির। এটির বয়স আনুমানিক ৬০-৬৫ বছর হবে বলে আমরা ধারণা করছি। গতকাল জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে। পরবর্তীতে খবর পেয়ে বস্তাবন্দি অবস্থায় আমরা কচ্ছপটি উদ্ধার করি নিয়ে আসি। বর্তমানে আমাদের হেফাজতে চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে হয়তো বঙ্গোপসাগর মোহনায় ভোলার…

Read More

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত উৎ. জঁফরমবৎ খড়ষঃু সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি , বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দু’দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। জার্মানির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু। অদূর ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে…

Read More

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না। তিনি বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই বডি অন ক্যামেরা দেয়া হবে। মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আনসারদের অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে। তাই নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনা হবে। এছাড়া, আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৪০ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না বলে জানান তিনি। তিনি বলেন, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শুধু সেখানেই বডি অন…

Read More

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১০ মাসে শুধু রাজধানীতে গড়ে ২০টির মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।’ তিনি জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত মামলা করা হয়নি বলে জানান তিনি। এর আগে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবীর পুরোনো থানার…

Read More