Author: অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫ সোমবার বিকেল পৌণে পাঁচটায় গাজীপুর সদরের হারিনাল বাজার থেকে একজন পথচারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে মহিষভর্তি দুইটি ট্রাক থেকে ড্রাইভারদের মারধর করে নামিয়ে দিয়ে ডাকাতরা ট্রাক দুইটি চালিয়ে নিয়ে গেছে। মারধরের শিকার ড্রাইভার দুইজন এখন তার সামনে কান্নাকাটি করছে। ৯৯৯ কলটেকার কনস্টেবল মোঃ আকবর হোসেন কলটি গ্রহণ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে গাজীপুর সদর থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মোঃ আব্দুল বারী। সংবাদ পেয়ে গাজীপুর সদর থানার একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক কিমি. ধাও্য়া করে গাজীপুর সদরের মানবকল্যাণ যুবসংঘের সামনে…
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ সীমান্ত দিয়ে মাদক ও মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞ। অদ্য ১৭ নভেম্বর ২০২৫ তারিখে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর বিশেষ অভিযান দল সাবরাং এলাকার গোপন আস্তানায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের হাতে বন্দি অসংখ্য ভুক্তভোগীকেঅক্ষত অবস্থায় উদ্ধার এবং কয়েকজন পাচারকারীকে আটক করেছে। এই সমন্বিত, দ্রুত ও কার্যকরী অভিযান মানবপাচারকারীদের অশুভ উদ্দেশ্য বানচালের পাশাপাশি বেশকিছু ভুক্তভোগীদেরকে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনসংহারি সমুদ্রযাত্রা থেকে তাৎক্ষণিকভাবে রক্ষা করেছে, যা সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির অঙ্গীকার ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত। মানব পাচার প্রতিরোধে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে বেশ কিছুদিন যাবত টেকনাফ ব্যাটেলিয়ন ধারাবাহিকভাবে…
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক লক্ষাধিক শিক্ষাকর্মীর সমস্যার সমাধানে সরকার আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে নন-এমপিও ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। শিক্ষা উপদেষ্ঠার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক প্রতিনিধি ছাড়াও বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন—শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ-সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি…
ইউক্রেনকে ১০০টি ফরাসি রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ফ্রান্স। প্যারিসের কাছে একটি বিমানঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সমঝোতা স্মারকে সই করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। রাফাল যুদ্ধবিমানগুলোর সরবরাহ ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন হবে। এ ছাড়া বাধা-প্রতিরোধী (ইন্টারসেপ্টর) ড্রোনের যৌথ উৎপাদন এ বছরই শুরু হচ্ছে। আর্থিক খরচ এখনও নির্ধারিত হয়নি, তবে ধারণা করা হচ্ছে—ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন আনতে চাইবে এবং রাশিয়ার জব্দ হওয়া সম্পদ ব্যবহারের চেষ্টা করবে, যা ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। জেলেনস্কি বলেন, এটি একটি কৌশলগত সমঝোতা, যা আগামী বছর থেকে পরবর্তী ১০…
চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্জিত ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট । গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সিআইডি ঢাকার ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের আর্থিক লেনদেন, নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছে। প্রাথমিক তথ্য–প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থ উপার্জনের সত্যতা মেলায় গত তাং- ১৭/১১/২০২৫ খ্রি., দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ৬,৭৮,১৯,১৪,০১৪ (ছয়শত আটাত্তর কোটি উনিশ লক্ষ চৌদ্দ…
ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে অভ্যন্তরীণ লজিস্টিকসে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সুইজারল্যান্ড-ভিত্তিক মেডলগ এর একটি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২২ বছর মেয়াদি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম. আনিসুল মিল্লাত তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্হাপনার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন…
রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তবে কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিক তা তিনি জানাতে পারেননি। আমিনুল হক বলেন, ‘গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ এদিকে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে থানা পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ সাজা কমিয়ে ৫ বছর কারাদন্ড দিয়েছে । এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। গণ-অভ্যুত্থানের সময় হত্যাকান্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটিই প্রথম মামলার রায়। যা হলো সোমবার। রায় ঘোষণার সময় জনাকীর্ণ…
দেশের যেসব বেসরকারি স্কুল ও কলেজের অ্যাডহক কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) বা তাঁর প্রতিনিধিকে নিয়োগের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এই পরিপত্রে বলা হয়েছে, এই নির্দেশনা ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর অনুচ্ছেদ ৬৯ অনুযায়ী দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা…
দেশজুড়ে শিশুশ্রম বেড়ে নতুন করে আরও ১২ লাখ শিশু ঝুঁকিতে পড়েছে। একইসঙ্গে ১২ থেকে ৫৯ মাস বয়সী চার শিশুর মধ্যে প্রায় একজনের রক্তে পাওয়া গেছে অতিরিক্ত সীসা, যা সরাসরি মস্তিষ্কের বিকাশে আঘাত হানে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ জরিপ এমআইসিএস ২০২৫–এর প্রাথমিক ফলাফল বলছে, দেশের শিশুস্বাস্থ্য, সুরক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বড় ধরনের সতর্কসংকেত জ্বলে উঠেছে। রবিবার রাজধানীর একটি অডিটোরিয়ামে জরিপের ফল প্রকাশ করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। ৬৩ হাজার পরিবারের ওপর করা এই জরিপে পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন থেকে শুরু করে শিশুশ্রম ও সহিংসতা— সব ক্ষেত্রেই এক অসম বাস্তবতা উঠে এসেছে। জরিপে…
