Author: বিনোদন ডেস্ক
ভরা বিয়েবাড়ি। মঞ্চে দাঁড়িয়ে কনে। তাঁর হাত ধরে দাঁড়িয়ে শাহরুখ খান। লাজুক কনের আবদার, ‘একবার বলুন যুবা কেশরী’। আবদার রাখলেন না। সেকথা শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হাসলেন। জবাবও দিলেন। সেই ভিডিও ভাইরালও হল নিমেষে। ‘কিং’ খানের ভাইরাল ভিডিও বলে কথা, তাই তা নিয়ে কাটাছেঁড়া হবে না, তা কি হয়? হচ্ছেও তাই। বাদশা মন জয় করলেন কারও, আবার কারও গলায় সমালোচনার সুর। যুবা কেশরী’ তামাকজাত সামগ্রীর বিজ্ঞাপনের ট্যাগলাইন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কনে তাঁকে বারবার সেকথা বলতে অনুরোধ করেন। কনের আবদারে ‘কিং’য়ের জবাব, “একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি তখন নিই আমি। বাবাকেও…
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান যৌথভাবে এ নোটিশ পাঠান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব এবং আইন সচিবকে নোটিশের প্রাপক করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হব বলে নোটিশে উল্লেখ করা হয়েছে
খুলনা অঞ্চলে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক বছরে এইডস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১০০ জন; যার অর্ধেকই খুলনা জেলার। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার অভাব, মানহীন ক্লিনিক ও ডায়াগনিস্টক সেন্টার থেকে রক্ত আদান-প্রদান এবং নিয়মিত টেস্ট না করানোর কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, এইচআইভি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি বার এআরটি সেন্টার রয়েছে। খুলনা বিভাগসহ আশপাশের কয়েক জেলার মানুষ এইচআইভি পরীক্ষার জন্য এ সেন্টারে আসেন। সেন্টারটিতে গত বছরের নভেম্বর থেকে চলতি বছর অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৭৯ জনের এইচআইভি পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০০ জনের শরীরে এইচআইভি শনাক্ত…
বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ ডিসেম্বর) থেকে এই নির্দেশ কার্যকর হবে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে আগামী ৬ ডিসেম্বরু থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা) যেকোনও প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন,…
মধ্যরাতে অথবা কাল সকালে খালেদা জিয়াকে লন্ডন নেয়া হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আজ মধ্যরাত বা কাল সকালের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, গতকাল ও আজকে মেডিকেল বোর্ডের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক ও খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার আলোকে সবকিছু ঠিক থাকলে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে…
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইউরোপ যদি যুদ্ধ চায়, তবে রাশিয়া তার জন্য ‘প্রস্তুত’। একই সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে একটি চুক্তি বানচাল করার চেষ্টা করার অভিযোগ এনে ইউরোপের নেতাদের অভিযুক্ত করেন—এমন সময়, যখন তিনি মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে উচ্চপর্যায়ের আলোচনার জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে অবস্থান করছিলেন। কয়েক দিন ধরে টানা কূটনৈতিক তৎপরতার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। মস্কোয় সাংবাদিকদের পুতিন বলেন, ‘ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। কিন্তু ইউরোপ যদি…
১০ম গ্রেডের দাবিতে ২য় দিনের মত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারা দেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। চলবে বেলা ১২টা পর্যন্ত। এরআগে ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও গতকাল ৩ নভেম্বর তারা অর্ধদিবস কর্মবিরতি করেন। কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন ঢাকা মেডিকেলের বহির্বিভাগে। আন্দোলনে নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রনালয়ে বরংবার উপস্থাপিত হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাপ্তরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার…
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত সবুজ (২৫) উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজ মারা যান। পরে বিএসএফ তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। ৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিহত যুবকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক…
ঢাকায় ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এই ভূৃমিকম্পের সৃষ্টি হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার, উৎপত্তি টঙ্গী থেকে ২০ কিমি পূর্বে। যার মাত্রা ছিল ৪.১। এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। এর আগে, গত বুধবার অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিল শুনানিতে অ্যার্টনি জেনারেল বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী মহসিন…
