Author: নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার বিকেলে তিনি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মাহাদী আমিন, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও ঢাকার আমেরিকা দূতাবাসের কর্মকর্তাগণ।
বাংলাদেশের রাজনীতির ক্রান্তিকালে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজার মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি বড় ধরনের আস্থার বার্তা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাফ জানিয়েছেন, বর্তমান কমিশন এখন পর্যন্ত অত্যন্ত যোগ্যতার সঙ্গেই তাদের দায়িত্ব পালন করছে এবং বিএনপি বিশ্বাস করে এ কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ও বিএনপির অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা…
প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ চুক্তির মাধ্যমে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিম এর আওতায় রপ্তানিমুখী ও আমদানি বিকল্প শিল্পখাত বিশেষভাবে উপকৃত হবে। টিডিএফ স্কিমের আওতায় যোগ্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে; যা শিল্পখাতে প্রযুক্তি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব কিমিয়া সাআদত…
মাদারীপুরের সদরে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ঘটকচরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ। তিনি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপ দিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায়…
গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপীয় মিত্রদের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। তবে এ বিষয়ে ইইউর ‘অ্যান্টি-কোয়ার্শন ইনস্ট্রুমেন্ট’ (Anti-Coercion Instrument) ব্যবহারের কথা এখনই ভাবা হচ্ছে না বলেও জানান তিনি। রোববার (স্থানীয় সময়) আয়ারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল মার্টিন বলেন, ‘পরিস্থিতির গতি খুব দ্রুত এবং নাটকীয়ভাবে বেড়েছে। এতে কোনো সন্দেহ নেই—যদি এই শুল্ক আরোপ করা হয়, তাহলে ইউরোপ অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে অত্যন্ত গুরুতর পরিস্থিতির সৃষ্টি হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি এড়াতে অবশ্যই সংলাপ প্রয়োজন। আপাতত আমরা নির্দিষ্ট কোনো পদক্ষেপের বিষয়ে…
জুলাই অভ্যুত্থানে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন তিনি। রোববার বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান। এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনও বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল…
২০২৫ এর ডিসেম্বরে ‘ধুরন্ধর’ পারফরম্যান্সের পর ফের ছকভাঙা চরিত্রে অক্ষয় কুমার। ‘রহমান ডাকাতে’র চরিত্রে তাঁর অভিনয় ও FA9LA-র র্যাপ গানে তাঁর অভিনব ডান্সস্টেপ তুমুল ভাইরাল হওয়ার পর এবার অন্যধরনের চরিত্রে দেখা যাবে এবার অক্ষয়কে। ‘ধুরন্ধরে’র তুমুল সাফল্যের পর এবার দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক হতে চলেছে অক্ষয় খান্নার। পূজা কল্লুরুর পরিচালনায় এবার তেলুগু ছবির হাত ধরে দক্ষিণী বিনোদুনিয়ায় অভিষেক ঘটছে অক্ষয়ের। ইতিমধ্যেই এই ছবির শুটিং শুরু করেছেন পর্দার ‘রহমান ডাকাত’। ছবির নাম ‘মহাকালী’ মাইথোলজিক্যাল ঘরানার এই ছবিতে ‘অসুরাগুরু শুক্রাচার্যে’র ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। এই মুহূর্তে জোরকদমে হায়দ্রাবাদে চলছে ছবির শুটিং। উল্লেখ্য, প্রশান্ত বর্মার সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন ছবি হতে চলেছে এটি। ছবিতে মুখ্য…
গ্রিনল্যান্ড নিয়ে ক্রমশ উত্তাপ বাড়ছে। আগেই গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার পর যৌথ সামরিক মহড়ার অছিলায় ডেনমার্ক নিয়ন্ত্রিত সেনা পাঠিয়েছে ন্যাটো গোষ্ঠীভুক্ত ইউরোপের একাধিক দেশ। এই অবস্থায় হাতে না মেরে ভাতে মারার ব্যবস্থা করলেন ট্রাম্প। ট্রুথ সোশালের একটি পোস্টে তিনি জানালেন, এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এই শুল্ক লাগু হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।
গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা অত্যাসন্ন ছিল। তবে ওই সময় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন, তিনি যেন এখন ইরানে হামলা না চালান। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলার ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। ইরান হুমকি দিয়েছিল যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে গুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল. মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা…
নিজস্ব প্রতিবেদক আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইনের বিধান সম্পর্কে সচেতন হয়ে নির্বাচনী দায়িত্ব পালন করতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্ব পালনে কোনো ধরনের অনীহা, অসহযোগিতা, শৈথিল্য বা ভুল তথ্য প্রদর্শন করলে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিবদের কাছে এ বিষয়ে চিঠি দিয়ে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর বিধান অনুসরণসংক্রান্ত পরিপত্র সংশ্লিষ্ট সবাইকে জানাতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়ের…
