Author: নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘ধর্ম ব্যবসায়ীরা তরতরাইয়া জান্নাতের কথা বললেও মানুষ দুনিয়ায় কীভাবে চলবে, তাদের সে পরিকল্পনা নেই। তারা শুধু টেবল্যাট বিক্রি করছে। তবে তাদের বাসস্টেশন কোথায় তা জিজ্ঞেস করতে হবে। যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিগত দিনে অনেক রক্ত ঝরেছে, তা ধ্বংসের ষড়যন্ত্র করছে তারা। আমরা তা হতে দিবো না।’ ৮ ডিসেম্বর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৭ দিনব্যাপী কর্মসূচিতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল…
সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীরা হাজিরা সিট ডাউনলোড করতে পারবেন ৯ থেকে ১০ ডিসেম্বর (মঙ্গলবার-বুধবার)। ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। এর আগে ২১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি আবেদনের শেষ দিন ছিল। এবার ১ লাখ…
বাংলাদেশের ৯৭ শতাংশ শিশু টাইফয়েড টিকা পেয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। ৭ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। বিবৃতিতে রানা ফ্লাওয়ার্স জানান, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইন ২০২৫-এর মাধ্যমে চার কোটি ২৫ লাখের বেশি শিশু সুরক্ষা পেয়েছে। তিনি বলেন, এই অসামান্য অর্জন প্রমাণ করেছে যে শিশুদের প্রতিরোধযোগ্য মৃত্যু ও কষ্ট থেকে সুরক্ষা দিতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সন্তান গুরুতর অসুস্থ হলে পরিবারগুলো যে অর্থনৈতিক ও মানসিক চাপের মধ্যে পড়ে, তা থেকে পরিবারগুলোকে সুরক্ষা দিতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রানা ফ্লাওয়ার্স বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ এখন টাইফয়েড প্রতিরোধে বিশ্বে নেতৃস্থানীয় দেশগুলোর কাতারে চলে এসেছে। জীবন রক্ষাকারী…
চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। ‘ক্রেডিট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ডিসেম্বর। বিভাগের নাম: ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, এমএসএমই পদের নাম: ক্রেডিট ম্যানেজার পদ সংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা: ৫ বছর চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়সসীমা: নির্ধারিত নয় কর্মস্থল: কুমিল্লা বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে https://bdjobs.com/jobs/details/1436674?ln=1 এই লিংকে ক্লিক করুন আবেদনের সময়সীমা: ২০ ডিসেম্বর, ২০২৫
ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ গণিত দল। এ প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা ৯টি সিলভার এবং ২২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। পাশাপাশি ৫ জন শিক্ষার্থী পেয়েছেন মেরিট সম্মাননা। এছাড়া বাংলাদেশের ৪টি দল বিশ্বের শ্রেষ্ঠ ৩০ শতাংশ গণিত দলের মধ্যে জায়গা করে নিয়েছে। জুনিয়র, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড- এই তিন ক্যাটাগরিতেই একটি করে দল টপ ৩০ শতাংশের সম্মাননা অর্জন করেছে। ৭ ডিসেম্বর ব্যাংককের রয়্যাল থাই নেভি কনভেনশন হলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়নশিপে জয়ীদের আনুষ্ঠানিকভাবে পদক পরিয়ে দেওয়া হয়। বাংলাদেশ দলের পক্ষ থেকে দেওয়া তথ্যমতে, এবার জুনিয়র ক্যাটাগরিতে ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তারা…
একসঙ্গে কেটেছে বহু মধুর মুহূর্ত। সেই ধর্মেন্দ্রই আজ নেই। পড়ে রয়েছে সুখস্মৃতি। সেসব আজও টাটকা। যা মনে পড়লে আজও চোখের জল পড়ে। গলার কাছে দলা পাকিয়ে ওঠে কান্না। ‘বিগ বস’ ফাইনালের মঞ্চে ‘হি ম্যান’কে শ্রদ্ধা জানাতে গিয়ে চোখে জল সলমন খানের। আবেগে ভাসলেন ভাইজান। সলমন বলেন, “আমরা ‘হিম্যান’কে হারিয়েছি। ধর্মেন্দ্রজি অসাধারণ মানুষ। আমার মনে হয় না তাঁর চেয়ে ভালো কোনও মানুষ আছেন। উনি যেন রাজার মতো জীবন কাটিয়েছেন। প্রাণ খুলে বেঁচেছেন। টানা ৬০ বছর ধরে সকলকে বিনোদন দিয়েছেন। সানি, ববিকে দিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা উনি জীবনের শুরু থেকে শুধু বি-টাউন দিয়েই গিয়েছেন। কমেডি থেকে অ্যাকশন – সব ভূমিকায় তাঁকে…
চলতি ডিসেম্বরের ছয়দিনে দেশে এসেছে ৬৩ কোটি ২৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স। রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৮ কোটি ১৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এর…
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা আবারও সহিংসতায় রূপ নিয়েছে। রবিবার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে অন্তত দু’জন থাই সেনা আহত হয়েছেন। থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কম্বোডীয় সেনারা সি সা কেত লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জন থাই সেনা আহত হন— এদের একজনের পায়ে গুলি লাগে এবং অপরজন বুকে আঘাত পান। পরে থাই সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। সংঘাত চলে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। সংঘাতের পরপরই সীমান্তবর্তী বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায়। তারা বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে চায়। তিনি বলেন, “আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।” রবিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া হাসপাতালে। তিনি কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তারেক রহমান সার্বক্ষণিক তার খোঁজ রাখছেন। দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করবেন। আশা করি দেশবাসীর দোয়ায় মহান আল্লাহ নিশ্চয়ই…
আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন…
