Author: অনলাইন ডেস্ক

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধের ঘোষণা স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা–কর্মচারীরা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়। কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পরও প্রতিষ্ঠানটির ৯০০–র বেশি কর্মকর্তা–কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হয় ২০২২ সালের ২৮ ডিসেম্বর। এরপর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া কর্মকর্তারা দিন–রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট–অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ২০২৪…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিকেল ৫টা নাগাদ তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগপত্র কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। আসিফ মাহমুদ অন্তর্বতী…

Read More

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশনার রহমানেল মাসউদ জানান, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি। তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে। এরই মধ্যে বিটিভি ও বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করতে চিঠি দিয়েছে ইসি। কমিশন সূত্র জানায়, জাতির উদ্দেশে সিইসির রেকর্ড করা ভাষণ সম্প্রচারের মাধ্যমে…

Read More

সরকার পরিবর্তনের পরও দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বিচার বিভাগের স্বাধীনতা বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর বিশ্বাস, এ দুটি মৌলিক বিষয় “সুরক্ষিত ও অপরিবর্তনীয়” থাকবে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, দুটি বিষয় কখনোই হারিয়ে যাবে না। প্রথমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রায় দ্বারা সম্পূর্ণভাবে সুরক্ষিত। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। সুপ্রিম কোর্ট নিজেই এখন এই আইনের রক্ষক। তিনি যোগ করেন, মানবাধিকার অগ্রগতির জন্য এ দুটি বিষয় মৌলিক গ্যারান্টি। আমাদের অন্য…

Read More

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান দুর্নীতি পরিস্থিতি এবং এই সমস্যা সমাধানে বিএনপির অতীত অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আজ মঙ্গলবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার স্ট্যাটাসে দুর্নীতিকে বাংলাদেশের লাখো মানুষের জীবনকে ‘দমবন্ধ’ করে দেওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন এবং দাবি করেছেন, দুর্নীতি দমনে ধারাবাহিক রেকর্ড কেবল বিএনপিরই রয়েছে। দুর্নীতি কীভাবে বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে- তা বুঝতে দূরে যাওয়ার দরকার নেই। মেধার ভিত্তিতে চাকরি খুঁজতে বের হওয়া একজন গ্র্যাজুয়েটের সঙ্গে কথা বললেই বুঝবেন। মাসের পর মাস ধরে একটি সাধারণ সরকারি সেবা পেতে হিমশিম খাওয়া কৃষকের দিকে তাকান। হাসপাতালে গিয়ে এক তরুণের…

Read More

জাপানের  উত্তর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জাপানের আবহাওয়া সংস্থার বরাতে এ তথ্য জানায় এপি নিউজ। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, সোমবার জাপানের হোক্কাইডো উপকূলের আওমোরির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ভূপৃষ্ট থেকে ৫০ কিমি গভীরে। শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানার পর অন্তত ১০ ফুট উঁচু সুনামি সর্তকতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে থাকা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা পরীক্ষা করছে কর্তৃপক্ষ।

Read More

সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারলে দেশে দুর্নীতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সকালে সেগুনবাগিচাস্থ দুদক কার্যালয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সেখানে বক্তব্যে তিনি বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, তা পুরোপুরি নির্মূল করা কঠিন। তরুণদের এই লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতিবাজ–চাঁদাবাজদের ভোটাররা যদি প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতি বহুগুণে কমে আসবে।’ তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের যেন প্রতিদিনই উৎসব চলছে, কিন্তু দুর্নীতিবিরোধী কার্যক্রমের ক্ষেত্রে মাত্র একদিনের উদ্যোগ দিয়ে তাদের লাগাম টানা সম্ভব নয়। তাই…

Read More

জাতীয়  পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে। জোটে থাকা অন্য দলগুলো হলো জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবারপার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্ল্যায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ। এনডিএফ জোটের…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট বলছেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ নির্বাচনমুখী। এই পর্যায়ে এসে নির্বাচন-সংক্রান্ত রিটের শুনানি ঠিক হবে না। সোমবার হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই কথা বলেন এবং রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হলে রিটকারী আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, দেশের মানুষ তো এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট করার এখন উপযুক্ত সময় নয়। এই ধরনের রিট এসময়ে গ্রহণযোগ্য নয়। রিটকারী আইনজীবী মো. ইয়ারুল ইসলাম আদালতে তার রিটের পক্ষে শুনানি করেন। তিনি বলেন,…

Read More

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না। যার কারণে আরও পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্স অপারেটরের আবেদনের প্রেক্ষিতে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকালে তাদের ঢাকায় নামার অনুমতি দিয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ওই স্লট বাতিল করার আবেদন করেছে বলে বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানান, তিনি এখনও এয়ার অ্যাম্বুলেন্স না আসার ম্যাসেজ পাননি। এর আগে রবিবার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টা ল্যান্ডিং ও একই দিন রাত…

Read More