Author: অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের কোটি কোটি মানুষের প্রিয় মানুষ; যিনি দীর্ঘ ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন, বিগত প্রায় একযুগ ধরে গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন; ২৫ ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।’ তিনি বলেন, ‘তার এই আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাচ্ছি।’ বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Read More

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকার পল্টনে দুষ্কৃতকারীরা গুলিবিদ্ধ করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। শুক্রবার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনাসভায় বক্তব্য শুরুতে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, আমি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান জানাই সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খোঁজ বের করতে পারেন। তিনি বলেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। তাই দেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায় তারা পরাজিত শক্তি।…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। ওসমান হাদির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান বলেন, তার কন্ডিশন খুবই খারাপ। ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। হাসপাতালে নিয়ে আসার পরও তার ‘সাইন অব লাইফ’ বা জীবিত থাকার লক্ষণ ছিল জানিয়ে তিনি বলেন, অপারেশন চলার সময়েও আমাদের এনেসথেশিয়া বিশেষজ্ঞরা বলেছেন উনার এফোর্ট আছে। এর মানে হলো নিজস্ব শ্বাসপ্রশ্বাসের শক্তি আছে। এখনো কিন্তু উনি বেঁচে আছেন। অস্ত্রোপচার চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে…

Read More

সচিবালয় ভাতা’ চালুর দাবিতে আন্দোলন করে গ্রেফতার ১৪ জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক কে এম রেজাউল করিম প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহসভাপতি মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী ও নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু…

Read More

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের ডিআইজি মোহাম্মদ মাহবুবুল হাসান বলেছেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমরা চাই এই শিল্প টিকে থাকুক। আমাদের কাজই হচ্ছে গার্মেন্টস মালিকদের সহযোগিতা করা। রাষ্ট্রে আপনাদের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে গার্মেন্টেসের কিছু ছোট ছোট সমস্যাকে বড় করে ফেলছে। আমরা চাই এসব সমস্যা আর না হোক। এজন্য কলকারখানা অধিদপ্তর ও বিজিএমইএকে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। যুক্তি-তর্ক-আইন দিয়ে পোশাক শিল্পের সব সমস্যা সমাধান করা সম্ভব। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো সবসময় আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, কলকারখানা অধিদপ্তর ও বিজিএমইএ আরো নিবেদিত হয়ে কাজ করলে অভিযোগ কমানো যাবে। লাইসেন্স পেতে হয়রানির বিষয়টিও সমাধান হবে। আমরা চাই…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়। ২টা ৩৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। এরপর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে…

Read More

খবর আগেই ছিল যে, শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। জল্পনা সত্যি করে অবশেষে বাড়ি ফিরলেন গায়ক। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর নচিকেতা এখন অনেকটাই সুস্থ রয়েছেন। আপাতত দিন কয়েক পুরোপুরি বিশ্রামে থাকার পাশাপাশি তাঁকে ভালো করে খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, হাসপাতাল থেকে বেরনোর আগে চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন ‘ও ডাক্তার’ গায়ক। শুধু তাই নয়, হাসিমুখে সকলের সঙ্গে ক্যামেরার সামেন পোজও দিয়েছেন নচিকেতা। প্রসঙ্গত, দিন কয়েক আগেই আচমকা বুকে ব্যথা নিয়ে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন নচিকেতা চক্রবর্তী। পরীক্ষা করে জানা যায়, গায়কের হার্টে ব্লকেজ রয়েছে। সেইমতো শনিবার দ্রুত অস্ত্রোপচারের…

Read More

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যেই বিশ্বে শুরু হয়েছে ফুটবলের উৎসবের আমেজ। গত ৫ ডিসেম্বর কেনেডি ওভারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠান ভক্তদের অপেক্ষাকে আরও তীব্র করে তুলেছে। তবে প্রতীক্ষিত এই মহাযজ্ঞ শুরুর আগেই বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে টিকিটের দাম, যা সাধারণ সমর্থকের নাগালের অনেক বাইরে চলে গেছে। ফলে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কঠোর সমালোচনার মুখে পড়েছে। নিয়ম অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি আসরে জাতীয় সংস্থাগুলোর জন্য কিছু টিকিট বরাদ্দ থাকে। এ বছরও সে নিয়ম অনুসরণ করা হয়েছে এবং ৮ শতাংশ টিকিট বরাদ্দ পেয়েছে জাতীয় সংস্থাগুলো। এরই ধারাবাহিকতায় জার্মান ফুটবল ফেডারেশন টিকিটের মূল্য প্রকাশ করলে ব্যাপক আলোচনার জন্ম হয়। দেখা যায়, গ্রুপ…

Read More

ঢাকার মেট্রোরেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি কারণে শুক্রবার মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে আছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা ৩টা ও মতিঝিল থেকে ৩টা ২০ মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এসময় এমডিকে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)গতকাল বৃহস্পতিবার জানায়, শুক্রবার মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা।e ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসের পর আন্দোলনকারীদের দাবি…

Read More

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যমে ত্রযোদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একইসঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য মনোনয়ণপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। মনোনয়ণপত্র বাছাই হবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত । তিনি আরও বলেন, রিটার্নিং…

Read More