Author: আন্তর্জাতিক ডেস্ক

লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আঙ্কারার এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন। লিবিয়ার জাতিসংঘ–স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা এক বিবৃতিতে আল-হাদ্দাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি ঘটনাটিকে ‘মহাবিপর্যয়কর’ উল্লেখ করে বলেন, আঙ্কারায় সরকারি সফর শেষে দেশে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। দবেইবার ভাষায়, ‘এই মহাবিপর্যয় দেশ, সেনাবাহিনী ও জনগণের জন্য এক বিশাল ক্ষতি। আমরা এমন সব মানুষকে হারিয়েছি, যাঁরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দেশের…

Read More

ঢাকা বাংলাদেশে নিম্নআয় ও সুবিধাবঞ্চিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগ বাড়াতে ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত ১৮ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই অর্থায়ন অনুমোদন করা হয়। এই তহবিল মূলত ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের আয় ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রাইজ) প্রকল্পের আওতায় এই নতুন সহায়তার ফলে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণ উপকৃত হবেন, যা আগের ২ লাখ ৩৩ হাজার সুবিধাভোগীর সংখ্যার সঙ্গে যুক্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন এবং…

Read More

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। ভোর নামতেই জেলা সদরসহ পাঁচটি উপজেলাজুড়ে কুয়াশার ঘনত্ব কয়েকগুণ বেড়ে যায়। রাস্তা, মাঠ ও বসতবাড়ি ঢেকে যায় সাদা কুয়াশার চাদরে। উত্তরের হিমেল হাওয়ায় শীত এখানে শুধু একটি ঋতু নয়, বরং সাধারণ মানুষের জন্য টিকে থাকার কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদীতীরবর্তী চরাঞ্চল ও খোলা প্রান্তরের মানুষ। টিনের চালা ঘর, ফাঁকা দেয়াল আর কয়েক টুকরো পুরোনো কাপড়ই তাদের শীত নিবারণের একমাত্র ভরসা। গভীর রাতে ঘন কুয়াশা শিশিরের মতো নয়, যেন বৃষ্টির মতো ঝরে পড়ে-ভিজে যাচ্ছে ঘরবাড়ি ও কাপড়চোপড়। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, বুধবার সকাল ৬টায় লালমনিরহাটে…

Read More

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪) থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হলেও তা বুধবার (২৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এতে আরও বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।

Read More

দেশের বাজারে সোনার দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৪ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Read More

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮-১০জন। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের পরিচয় জানাতে পারলেও অপর ৪ জনের পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে, আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ…

Read More

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। জানা গেছে, নয়াদিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশন নিয়ে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়। এর আগে, ওসমান হাদির হত্যাকারী ভারতে আশ্রয় নিয়েছে এই খবর প্রকাশ হলে প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এরপর দিল্লিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসে গিয়ে বাংলাদেশি হাইকমিশনারকে হুমকি প্রদানের পর দিল্লি যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিকেও প্রত্যাখ্যান করেছে ঢাকা। এছাড়া, ভারতে অবস্থিত বাংলাদেশি হাইকমিশন ও বিভিন্ন প্রদেশের সহকারী হাইকমিশন তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।

Read More

আইনের দৃষ্টিতে সবাই সমান—অপরাধে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অতীতের বিতর্কিত নির্বাচনের বদনাম দূর করাই নির্বাচন কমিশনের লক্ষ্য। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে পুনরায় জোর দিয়ে সিইসি বলেন, আইনের চোখে সবাই সমান এবং অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব। সিইসি আশা প্রকাশ…

Read More

ফুকুশিমা বিপর্যয়ের আতঙ্ক এখনও স্মৃতিতে গেঁথে রয়েছে। এখনও ১৪ বছর আগের সেই ঘটনার ভূত তাড়া করে বেড়ায় বহু জাপানবাসীকে! সেই আতঙ্কই আবার উসকে দিয়ে নিগাতার পরমাণু চুল্লি চালু করার সিদ্ধান্ত নিল জাপান সরকার। সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন নিগাতার স্থানীয় বাসিন্দারা। ২০১১ সালের মার্চ। জাপানের তোহোকু এলাকার প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে বেশ কিছুটা দূরে তৈরি হওয়া ভূমিকম্পের কারণে সুনামি আছড়ে পড়েছিল ফুকুশিমায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্থানীয় তিনটি পরমাণু চুল্লি। এলাকায় ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় কণা। চের্নোবিল কাণ্ডের পর ফুকুশিমার ঘটনাই সবচেয়ে ভয়াবহ পরমাণু-বিপর্যয়। ওই ঘটনার পরেই সবক’টি অর্থাৎ ৫৪টি পরমাণু চুল্লিই বন্ধ করে দিয়েছিল জাপান সরকার। পরবর্তীকালে দেশে জ্বালানির চাহিদা মেটাতে…

Read More

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পর্দায় তার অভিনয় দর্শককে বারবার মুগ্ধ করলেও, বাস্তব জীবনে জনসম্মুক্ষে কথা বলতে গেলে কিছুটা জড়তা কাচজ করে এই অভিনেতার। সম্প্রতি একটি সিনেমার অনুষ্ঠানে এসে নিজের সেই কথা জানিয়েছেন। একইসঙ্গে প্রশংসা করলেন তরুণ প্রজন্মের অভিনেতা সিয়াম আহমেদ ও নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর পুরো টিমের। অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে বাপ্পারাজ বলেন, আমি আসলে মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না, প্যাঁচ খেয়ে যাই। তারপরও বলতে চাই- হৃদয়, সুমি, আজিজ ভাই, আপনারা একটি চমৎকার টিম। উনাদের একটি ছবিতে কিছুদিন আগে আমি কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি তারা খুব গুছিয়ে কাজ করেন। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গে…

Read More