Author: নিজস্ব প্রতিবেদক

সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ু বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান। দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ একযুগেরও বেশি সময় অকাতরে জীবন দিয়েছে।…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।শনিবার ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এ দাবি করেছে। ইরানের সামরিক বাহিনীর একটি সূত্র তাসনিমকে জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের কিছু দেশে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিতে এবং ইরান মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। সূত্র অনুসারে, ইরানের হামলায় এখন পর্যন্ত ১৪টি আমেরিকান ঘাঁটি আঘাতপ্রাপ্ত হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আজ সকালে আরও ঘোষণা করেছে যে, আইআরজিসি নৌবাহিনীর বাহিনীর ছোড়া মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের একটি কমব্যাট সাপোর্ট যুদ্ধজাহাজটিকে আঘাত করেছে।

Read More

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও জীবিত আছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার জানা মতে তিনি এখনও বেঁচে আছেন। ইসরায়েলের চ্যানেল ১২ সংবাদমাধ্যম জানায়, তাদের মূল্যায়নে ধারণা করা হচ্ছে যে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় খামেনি ‘সম্ভবত নিহত’ হয়েছেন। লাইভ সাক্ষাৎকারে আরাগচি আরও জানান, হামলায় ইরানের দুই কমান্ডার নিহত হয়েছেন। তবে ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই বেঁচে আছেন। তিনি বলেন, সব উচ্চপদস্থ কর্মকর্তা জীবিত আছেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে রয়েছেন। আমরা পরিস্থিতি মোকাবিলা করছি, সবকিছু ঠিক আছে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলে পাল্টা হামলা…

Read More

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর প্রাণ হারান। এর আগে ইসরায়েল জানিয়েছিল, তারা তাদের অনুসন্ধান থেকে জানতে পেরেছে বিপ্লবী গার্ড প্রধান, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও ইরানের গোয়েন্দা শাখার প্রধান নিহত হয়েছেন।g শনিবারের সকালের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও টার্গেট করা হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ একটি সূত্রের বরাতে দাবি করেছে, খামেনি…

Read More

অর্ধ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম রোববার (১ মার্চ) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ…

Read More

ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের স্কুলে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও ৬০ জন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন জায়গায় যৌথভাবে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, একাধিক মন্ত্রী ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হয়। সঙ্গে বিভিন্ন বেসামরিক অবকাঠামোতেও হামলা চালায় তারা। অন্যান্য জায়গায় কতজন হতাহত হয়েছেন সেটি এখনো জানা যায়নি। মিনাব শহরের সরকারি কর্মকর্তা মোহাম্মদ রেদমেহের বলেছেন, ইসরায়েল স্কুলটিতে সরাসরি হামলা চালিয়েছে। হামলার সময় সেখানে ১৭০ জনের বেশি শিক্ষার্থী ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আর…

Read More

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার , কামাল বলেছেন, এই নির্বাচনটি ছিল একটি বহুল প্রত্যাশিত নির্বাচন। বিগত তিন-চারটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। এবার প্রত্যেকেই স্ব-ইচ্ছায় ভোট দিয়েছেন এবং তাদের মতামতের প্রতিফলন ঘটেছে। সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচনের দায়িত্বে থাকা সকলেই নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, যার ফলে আমরা একটি সুন্দর নির্বাচন পেয়েছি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে থেকে নির্বাচনী ফলাফল সংগ্রহের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জয়-পরাজয় থাকবেই। আমি নির্বাচিত হওয়ার পর আমার প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন, তাদের প্রত্যেকের সাথেই কথা বলেছি।…

Read More

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খুলনার সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্টস সিস্টেমের তথ্য বলছে, বাংলাদেশ ও ভারতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এ ভূম-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান। এ ছাড়া খুলনা, কুষ্টিয়া, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও…

Read More

সৌদি আরবের জেদ্দায় ওআইসির (Organisation of Islamic Cooperation) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং অ্যানেক্সেশনের পরিকল্পনার প্রতিবাদে গতকাল (২৬ ফেব্রুয়ারি) ওআইসির সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কয়েকটি সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। ওআইসি ইসরায়েলের এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। একে দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা নষ্ট করার চেষ্টা বলে সভায় চিহ্নিত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের রাজনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবে ওআইসির পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন এবং আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ইসলামি…

Read More

মহাকাশ স্টেশন তিয়ানগং থেকে ফেরার সময় মৃত্যু ঝুঁকিতে পড়েছিলেন চীনের শেনঝৌ-২০ মিশনে থাকা নভোচারী দল। রিটার্ন ক্যাপসুলের জানালায় হওয়া ফাটল এক পর্যায়ে জরুরি অবস্থায় রূপ নেয়। কীভাবে অল্পের জন্য তাদের জীবন রক্ষা পেয়েছে তা নিয়ে অবশেষে তথ্য প্রকাশ করেছেন মিশনের নভোচারীরা। কী ঘটেছিল? ২০২৫ সালের ৫ নভেম্বর পৃথিবীতে ফেরার প্রস্তুতিকালে কমান্ডার চেন দং চূড়ান্ত পরীক্ষা চালানোর সময় জানালায় একটি ত্রিভুজাকৃতির দাগ দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন বাইরে কোনো বস্তু লেগে আছে। পরে বুঝতে পারেন, সেটি আসলে জানালার কাঁচে ফাটল—যার কিছু অংশ সম্পূর্ণ ভেদ করেছিল। চেন দং, চেন ঝংরুই এবং ওয়াং জিয়ে—এই তিন নভোচারী তখন দ্রুত গ্রাউন্ড কন্ট্রোল ও শেনঝৌ-২১-এর রিলিফ…

Read More