যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। বৃহস্পতিবার ঢাকায় তাঁর পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সার্জিও গরকে স্বাগত জানিয়ে বলেন, এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করবে।
সফরের প্রথম দিনেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন সার্জিও গর। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে তাঁর।

