Friday, July 17, 2026

ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে জরুরি টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে আরাগচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং যুদ্ধংদেহী বক্তব্যের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ওয়াশিংটনের দীর্ঘদিনের যুদ্ধমুখী নীতিরই ধারাবাহিকতা।
আরাগচি যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, এটি ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর শর্তাবলিরও পরিপন্থী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফোনালাপে আরাগচি পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরবর্তী সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেন।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করছে উল্লেখ করে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আত্মরক্ষামূলক ও পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

Exit mobile version