বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার পেন্টাগন–এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা কঠিন। এটি তিন সপ্তাহ, চার সপ্তাহ, ছয় সপ্তাহ কিংবা আট সপ্তাহ পর্যন্তও গড়াতে পারে।
হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র তাদের সামরিক কৌশল অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং বর্তমানে প্রতিপক্ষ ভারসাম্যহীন অবস্থায় রয়েছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।
এর পরদিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক অভিযান শুরু করে।

এর আগে যুদ্ধের তৃতীয় দিন ২ মার্চ ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সংঘাতটি প্রায় চার সপ্তাহ স্থায়ী হতে পারে।

Leave A Reply

Exit mobile version