Friday, July 17, 2026

সাংবাদিকতা জগতে বিশ্বব্যাপী সবথেকে সম্মানীয় পুরস্কার হিসাবে ধরা হয় পুলিৎজারকে। আর এবার এই পুরস্কার জিতে নিলেন দুই ভারতীয় সাংবাদিক। আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা ডিজিটাল নজরদারি ও সাইবার জালিয়াতির ওপর আলোকপাত করে তাঁদের কাজের জন্য মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার জিতেছেন।
পুরস্কারটি আনন্দ ও সুপর্ণা ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে জিতেছেন। তাঁরা ভ্যাঙ্কুবারের ব্লুমবার্গ নিউজের ন্যাটালি ওবিকো পিয়ারসনের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারটি জিতেছেন।

পুলিৎজার পুরস্কারের ওয়েবসাইট অনুসারে, ব্লুমবার্গের জন্য নির্মিত পুরস্কার বিজয়ী কাজটির নাম ‘ট্র্যাপড’। এতে ভারতের লখনউয়ের একজন নিউরোলজিস্টের প্রতারিত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে। যাঁকে তাঁর ফোনের মাধ্যমে ডিজিটাল গ্রেপ্তার করে রাখা হয়েছিল। নজরদারি এবং ডিজিটাল কেলেঙ্কারির ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা হয়েছে এই কাজে। এই প্রতিবেদনে দেখান হয়েছে কিভাবে দক্ষিণ এশিয়া জুড়ে সাইবার প্রতারকরা নিজেদের জাল বিস্তার করেছে।

মুম্বইয়ের আনন্দ আরকে একজন ভিজ্যুয়াল শিল্পী, যিনি তাঁর স্বতন্ত্র গ্রাফিক গল্প বলার শৈলীর
জন্য পরিচিত। সুপর্ণা শর্মা একজন প্রবীণ ভারতীয় সাংবাদিক, যিনি তিন দশক ধরে অপরাধ,
দুর্নীতি এবং সামাজিক বিষয় নিয়ে কাজ করছেন।

Exit mobile version