Monday, August 31, 2026

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল প্রতিষ্ঠান আরামকোর একটি শোধনাগার লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আলজাজিরা জানায়, জিজান অঞ্চলে শোধনাগারটিতে হামলা চালানো হয়। এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হামলার দায় স্বীকার করে হুতিরা জানায়, ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাবেই এ হামলা চালানো হয়েছে।

Exit mobile version