Monday, August 31, 2026

৯৮ তম আ্যকাডেমি আ্যওয়ার্ডসে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এর জয়জয়কার। মোট ১৬ টি বিভাগে মনোনীত হয়েছিল রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই আ্যকশন থ্রিলার। যার মধ্যে সেরা সিনেমা, সেরা পরিচালক সহ মোট ছটা অস্কার জিতে নিল লিয়োনার্দো ডি ক্যাপ্রিয়ো অভিনীত এই ছায়াছবি।
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছাড়াও চারটে অস্কার জিতে নিল অলৌকিক হরর থ্রিলার ‘সিনার্স’। এই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিলেন মাইকেল বি জর্ডান। এছাড়াও রায়ান কুগলার পরিচালিত এই সিনেমা জিতে নিল চিত্রনাট্য, আবহসঙ্গীত, সিনেমাটোগ্রাফির জন্য সেরার পুরস্কার।

হ্যামনেট সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন জেসি বাকলি। ম্যাগি ও’ফারেলের উপন্যাস ‘হ্যামনেট’এর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা।

Exit mobile version